কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করে গ্রেপ্তার ২৫ - The News Lion

কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করে গ্রেপ্তার ২৫

 


দি নিউজ লায়নঃ   রাজ্যের কোভিড বিধিনিষেধ লঙ্ঘন করে নেশার পেয়ালায় চুমুক লাগিয়ে জমজমাট পার্টি। গ্রেপ্তার ২৫ জন পুরুষ ও মামলা দায়ের হয়েছে ১৫জন মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার কাছে খবর আসে শিলিগুড়ি সেবকরোডের শপিং মলে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে রাতে একটি বারে চলছে মদের জমজমাট আসর। রাত ১০.৩০নাগাদ সেখানে হানা দেয় পুলিশ। 


দেখা যায় শিলিগুড়ি 'নাসা' নামে ওই বারের ভেতরে কোভিড বিধি শিকেয় তুলে হুজ্জতিতে মেতে রয়েছে পুরুষ ও মহিলারা। রীতিমতো চলছে মদের ফোয়ারায় জমজমাট পার্টি। মাস্ক ও দূরত্ব বিধির বালাই নেই। বাইরে থেকে বারের শাটার নামিয়ে ভেতরে চলছিল হুল্লোড়। পুলিশের হানায় হচকচিয়ে যান বারের কর্মী ও গ্রাহকেরা। বারের মদের আসর থেকে ৪১জনকে গ্রেপ্তার করে পুলিশ। কোভিড বিধি লঙ্ঘন করায় ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও ঘটনাস্থলেই মহিলাদের জামিনে ছাড়া হয়। 


জানা গিয়েছে শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েদের এদিন পুলিশের পাকড়াও করে। বার মালিক ও কর্মীদের বিরুদ্ধেও কড়া ভূমিকা নেবে পুলিশ। মল কর্তৃপক্ষের ভুমিকা নিয়েও উঠছে প্রশ্ম। কিভাবে মল কর্তৃপক্ষ বার খোলা রাখার অনুমতি দেয় বার মালিককে? তাদের অগোচরে হলে মলের নিরাপত্তা  কর্মীদের নজরে কিভাবে এড়িয়ে গেল বিষয়টি? শিলিগুড়ি শহরে একাধিক মলে এ ধরনের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে মল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানেন না বলে দায়ভার কাঁধ থেকে ঝেড়ে ফেলছেন। সম্প্রতি সেবকরোডেরই একাধিক মলের ভেতর সরকারি নির্দেশকে উলঙ্ঘন করে এই ভাবেই মদের বার কোথাও আবার পাব খুলে পার্টির চালু রাখার ঘটনায় শিলিগুড়ি পুলিশের হাতে ধরা পড়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.